Written piece
রক্তে লেখা বিজয় / Victory Written in Blood
Syed Rezwan Siddique
Bangladesh
About this piece
Original
এই কবিতাটি কোনো প্রচলিত কাব্যরীতি অনুসরণ করে না; কালির মাধ্যমে নয়, বরং তিন মিলিয়ন কবির রক্ত দিয়ে লেখা এই কবিতা—এটাই বিশ্বের একমাত্র কবিতা, যা দীর্ঘশ্বাস, প্রতিশোধের তীব্রতা এবং শেষ পর্যন্ত বিজয়ের সঙ্গীত হয়ে শ্বাস নেয়। এর চূড়ান্ত অর্জন: একটি সার্বভৌম পতাকা, একটি স্বাধীন মানচিত্র
English translation
This poem does not follow any conventional poetic form; it is written not with ink, but with the blood of three million poets. It is the only poem in the world that breathes sighs, the intensity of revenge, and ultimately the song of victory. Its ultimate achievement: a sovereign flag, a free map…
কবিতার নাম : রক্তে লেখা বিজয়
কলমে : সৈয়দ রেজওয়ান সিদ্দিক
"১৬ ডিসেম্বর " একটি কবিতার নাম
যার কোনো নির্দিষ্ট মাত্রা নেই,নেই কোনো নির্দিষ্ট ছন্দ।
কবিতাটিতে কোনো অলঙ্কার খুঁজে পাইনি আমি
পাইনি কোনো উপমা।
যার প্রবহমানতা জুড়ে কেবল রক্ত আর রক্ত।
যার প্রতিটি স্তবকে স্তবকে সাজানো হয়েছে ভাইয়ের মৃত্যু কাহিনি, বোনের হাহাকার, বাবার কাফনের কাপর,মায়ের সম্মান।
এই কবিতাটি পৃথিবীর একমাত্র ব্যতিক্রমধর্মী কবিতা
যা লেখা হয়েছিল ত্রিশ লক্ষ কবির রক্ত দিয়ে ।
কবিতাটি আমি খুটে খুটে পড়েছি
একটি কমা পর্যন্ত বাদ দেইনি।
দীর্ঘশ্বাস,প্রতিশোধ সবশেষে বিজয়ের গান।
নিজস্ব পতাকা,নিজস্ব শাসন,নিজস্ব মানচিত্র, নিজস্ব একটি দেশ-
এই কবিতার অর্জিত ফলাফল।
১৬ ডিসেম্বর পৃথিবীর একমাত্র কবিতা যা দিয়ে প্রতিষ্ঠিত বাংলাদেশ।
English translation
Here is a clear and natural English translation of your poem:
Title: Victory Written in Blood
By: Syed Rezwan Siddique
“16 December” is the name of a poem
that has no fixed metre, no fixed rhythm.
In this poem, I find no ornament,
no metaphor at all.
Its entire flow is filled only with blood—nothing but blood.
In every stanza are arranged the stories of a brother’s death,
a sister’s wail, a father’s shroud, and a mother’s honour.
This is the only exceptional poem in the world,
written with the blood of three million poets.
I have read this poem line by line,
without missing even a single comma.
Sighs, revenge—
and finally, a song of victory.
A flag of our own, a rule of our own,
a map of our own, a country of our own—
these are the achievements of this poem.
16 December is the only poem in the world
through which Bangladesh was established.